নানা আয়োজনে সিলেটে বিশ্ব কিডনি দিবস উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM

নানা আয়োজনে সিলেটে বিশ্ব কিডনি দিবস উদযাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ০৪:০৩:০৭ PM

নানা আয়োজনে সিলেটে বিশ্ব কিডনি দিবস উদযাপন

ছবি:সংগৃহীত


নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে বিশ্ব কিডনি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরগাঁ এলাকায় অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয় এবং প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গ দেখা যায় না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি রোগের চিকিৎসা, বিশেষ করে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় শুরুতেই রোগ শনাক্ত করা গেলে তা নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা অনেক সহজ হয়। বক্তারা কিডনি সুস্থ রাখতে ভেজালমুক্ত খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফারিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মাআয রেজা চৌধুরী, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মহিবুর রহমান রাসেল, ডা. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিনহা অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব, ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি, ব্যবস্থাপক (ল্যাবরেটরি) মো. রফিকুল ইসলাম এবং নার্স ইনচার্জ আব্দুল হান্নানসহ অন্যান্যরা।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, কিডনি রোগ নির্ণয় (সিরাম ক্রিয়েটিনিন ও eGFR), মূত্র পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কাজী মুশফিক আহমদ, ডা. নজমুস সাকিব, ডা. ফাতেমা খানম, ডা. মো. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিংহ অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব ও ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ