দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ০৮:১১:৩৬ অপরাহ্ন

দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের “দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদ” এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার( ১২ মার্চ)  নারিকেলতলা হাশিম মার্কেট প্রাঙ্গণে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের দেশি বিদেশি দাতা ও সদস্যবৃন্দসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীনূর জানান, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মহামারি করোনা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আর্তমানবতার সেবায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।স্থানীয়দের পাশাপাশি প্রবাসী দাতা সদস্যদের সহযোগিতা আরও বৃদ্ধি পেলে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করা সম্ভব হবে। সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়াও সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা চেয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী