খুলনার দিঘলিয়ায় পরিত্যক্ত বো*মা বি স্ফো রণ, এলাকায় আ ত ঙ্ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

খুলনার দিঘলিয়ায় পরিত্যক্ত বো*মা বি স্ফো রণ, এলাকায় আ ত ঙ্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০৯:৩০:১৯ অপরাহ্ন

খুলনার দিঘলিয়ায় পরিত্যক্ত বো*মা বি স্ফো রণ, এলাকায় আ ত ঙ্ক

প্রতিকী ছবি


খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুল সংলগ্ন জায়গায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সাইফুল ইসলাম (২১) নামে এক যুবক আহত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।আহত সাইফুল দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের প্রয়াত মঞ্জুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে সেনহাটী বালিকা বিদ্যালয় সংলগ্ন মঞ্জুরুল ইসলামের স্ত্রী সালমা ইসলাম বাড়ির স্টোর রুমের পাশে পরিত্যক্ত ব্যাগে বৈদ্যুতিক তার সাদৃশ বস্তু দেখতে পান। তিনি বিষয়টি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুকে ফোন করে জানান। সাবেক মেম্বার ঘটনাস্থলে এসে সাইফুল ইসলামকে নিয়ে একটি বাঁশের মাধ্যমে ব্যাগটি টান দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সাইফুল স্প্লিটারের আঘাতে সামান্য আহত হন। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিদর্শন করে।

দিঘলিয়া থানার (তদন্ত ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (সার্কেল-এ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে। কেউ এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করতে পারে। আলামত হিসেবে বিস্ফোরিত ব্যাগ, মোটরসাইকেলের ব্যাটারি, বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী