তাহিরপুরে পর্যটন কেন্দ্রের গাছ ক*র্তন, ১৬ জনের নামে মা*মলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ PM

তাহিরপুরে পর্যটন কেন্দ্রের গাছ ক*র্তন, ১৬ জনের নামে মা*মলা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৩:০৪:০২ PM

তাহিরপুরে পর্যটন কেন্দ্রের গাছ ক*র্তন, ১৬ জনের নামে মা*মলা


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের পর্যটনকেন্দ্র বারেকটিলায় (বারিক্কার টিলা) প্রকাশ্যে সরকারি গাছ কাটার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে উপজেলা প্রশাসন। 

গত বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় মামলাটি করেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বারেকটিলার আনন্দপুর গ্রামের সাবেক ট্রাইব্যাল চেয়ারম্যান পুলক আজিম, বড়গোপ টিলার মোশাররফ হোসেন, হাফিজ, মানিক, জালাল, রাতুল মারাক, শহীদ ও নজরুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ দুপুরে উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলার ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে ৩-৪টি গাছ কেটে নিয়ে যাওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

বিষয়টি নজরে আসার পরদিন বৃহস্পতিবার শক্তিয়ারখলা বিট অফিসার রতীন্দ্র কিশোর রায় ও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পান।

শক্তিয়ারখলা বিট অফিসার রতীন্দ্র কিশোর রায় বলেন, বারেকটিলার বাসিন্দা শহীদসহ ১৫-১৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে টিলার গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। ইউএনওর পরামর্শে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩৬৫ একর জায়গাজুড়ে বিস্তৃত বারেকটিলা উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। তবে গত এক দশকে নির্বিচারে গাছ কাটা ও বন উজাড়ের ফলে এই টিলার প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার