জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৩ AM

জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৮:১৬:৩১ PM

জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলারাসী। গত কয়েকদিন মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।গতকাল শনিবার রাত ১২ টা থেকে রোববার (১৫ মার্চ) পোনে ১ টা পর্যন্ত টানা প্রায় ১৩ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। ফলে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিঘ্নিত হয় গ্রামীণফোনের নেটওয়ার্কও।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসা বাড়িতে মটরের পানির তীব্র সংকট দেখা দেয়। এছাড়াও বিদ্যুৎ নির্ভরশীল যন্ত্রগুলোর কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এসব কারণে জনজীবন অচল হয়ে পড়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, পবিত্র রমজান মাসের শেষ দিকে এসে হঠাৎ করেই গত কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। সামান্য ঝড় বৃস্টি হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এমনকি ঘন্টা পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এছাড়া বিদ্যুতের আসা যাওয়ার পালায় সীমাহীন জনদর্ভোগ বেড়েছে। বিদ্যুৎ সমস্যায় ঈদের বাজারের ব্যবসা বানিজ্যের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে।

পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা শামীম আহমদ বলেন, বিদ্যুতের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ। সামান্য ঝড়- বৃষ্টি হলেই বিদ্যুতের দেখা মিলে না। গত দুই, তিন ধরে টানা ১৩-১৪ ঘন্টা বিদ্যুৎ মিলেনি। দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন থাকায় গ্রামীণফোনের ইন্টারনেট ও নেটওয়ার্ক সেবা বন্ধ যায়। ফলে অচল হয়ে পড়ে জগন্নাথপুর।

স্থানীয় গৃহিনী সুফিয়া বেগম বলেন, দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তীব্র পানি সংকটে পড়তে হয়। এছাড়া ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে। বাসাবাড়ির কার্যক্রম ব্যাহত হয়। এসব কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জগন্নাথপুর বাজারের গার্মেন্টস ব্যাবসায়ী কদ্দুছ মিয়া বলেন, এখন ঈদের বাজার চলছে। বাজারে ক্রেতাদের ঢল। এসময় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং কারণের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরমধ্যে ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্য লাটে উঠবে।

জগন্নাথপুর উপজেলা আবাসিক ( বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, অনেক দূরত্ববর্তী এলাকা সিলেটের বড়কান্দি থেকে জগন্নাথপুরে বিদ্যুৎ সংযোগ এসেছে। ফলে সিলেটে তীব্র ঝড় বৃষ্টি হলে গাছের ঢাল-পালা পড়ে কিংবা বিদ্যুতের লাইন ছিড়ে বিদ্যুতের মূল ৩৩ হাজার কেভি লাইলের সংযোগ ব্যাহত হয়। আমরা নাগরিক দুর্ভোগ লাঘবে সার্বক্ষনিক সচেষ্ট। ঝড়ের মধ্যেই আমরা গাড়ী নিয়ে বের হয়ে লাইন পর্যবেক্ষণ করি। জনগণের কথা চিন্তা করেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ করার চেষ্ঠা করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা