চালের বাজার স্থিতিশীল রাখতে মোংলায় এলো ১৬ হাজার টন আমদানি চাল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

চালের বাজার স্থিতিশীল রাখতে মোংলায় এলো ১৬ হাজার টন আমদানি চাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৯:১৪:৪৩ অপরাহ্ন

চালের বাজার স্থিতিশীল রাখতে মোংলায় এলো ১৬ হাজার টন আমদানি চাল

সংগৃহীত


দেশের বাজারে চালের সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানি করা ১৬ হাজার টন চাল নিয়ে দুটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে জাহাজ দুটি থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বন্দর সূত্র জানায়, ভারতের কোলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার টন এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে ৫ হাজার টন চাল মোংলা বন্দরে আসে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল আমদানি করা হয়েছে।বিদেশি জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েস’ এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার সকাল থেকেই জাহাজ দুটি থেকে চাল খালাস শুরু হয়েছে। খালাস হওয়া চাল ছোট লাইটারেজ জাহাজে করে নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি খাদ্য গুদামে পাঠানো হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পুরো চাল খালাস সম্পন্ন হবে বলেও জানান তিনি।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার বলেন, ‘সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় সরকার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে মোট ৮ লাখ টন সেদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সেই চুক্তির আওতায় ভারত থেকে মোংলা বন্দরে এটি ৯ম চালান।’

তিনি আরও বলেন, ‘দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ও বেসরকারি পর্যায়ে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করা হচ্ছে। শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করা এসব চালের মধ্যে নন-বাসমতি চালের পরিমাণ বেশি। যা বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।’এদিকে সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়েও নিয়মিত চাল আমদানি হচ্ছে। ফলে দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য শস্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী