দেশে যারা বিশৃঙ্খলা করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ PM

দেশে যারা বিশৃঙ্খলা করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০৪:৩৬:১৩ PM

দেশে যারা বিশৃঙ্খলা করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

সংগৃহিত


 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সরকার দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের পর সেখানে উপস্থিত জনসমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সংকট দূর করা এবং সেচব্যবস্থা উন্নয়নের জন্য সরকার নদী-নালা ও খাল পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কিন্তু কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দিনাজপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো, যা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় বাস্তবায়ন করা হবে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক