ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃ ত্যু

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০৭:২৯:৩০ অপরাহ্ন

ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃ ত্যু

নিজস্ব


ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর  হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আলমগীর হোসেন  উপজেলার  বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।  

স্থানীয় সুত্রে জানাগেছে  সিলেট -সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি  লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।এ দূর্ঘটনায় শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন, অটোরিকশার যাত্রী ছিলেন তিনি। 

আশংকা জনক অবস্থার আলমগীর  হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যু*বরণ করেন।

জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত  লেগুনা ও ব্যাটারি  চালিত অটোরিকশা  জব্দ করেছে।একটু আগে খবর পেলাম দূর্ঘটনায় আহত শিক্ষক মৃত্যুবরণ করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী