টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি হ ত ৩
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ PM

টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৯:০৮:৩৫ PM

টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি হ ত ৩

সংগৃহিত


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ধনবাড়ী পৌরসভার নল্লা গ্রামীণ ব্যাংকের পাশে নলহরা এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ধনবাড়ী উপজেলার নলহরা এলাকায় জামালপুর থেকে আসা একটি যাত্রবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরুও একজন মারা যান। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহ তিনটি থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক