নারী উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ: ৫ টাকায় মিলল ঈদের প্রয়োজনীয় পণ্য
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ PM

নারী উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ: ৫ টাকায় মিলল ঈদের প্রয়োজনীয় পণ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৯:১১:২৫ PM

নারী উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ: ৫ টাকায় মিলল ঈদের প্রয়োজনীয় পণ্য

সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম ‘হাউস অব বিউটি ব্লুম’। সংগঠনটি মাত্র ৫ টাকার বিনিময়ে নিম্নআয়ের মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর হেতেমখা জাদুঘর মোড়ে বসে ৫ টাকার ঈদ খুশির হাট।

সাধারণত ত্রাণ বা দান হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এখানে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। প্রায় এক হাজার নিম্নআয়ের মানুষ এই কর্মসূচির আওতায় ৫ টাকার বিনিময়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পান। সেমাই, চিনি, তেল ও চালের মধ্যে থেকে পছন্দের যেকোনো একটি পণ্য কেনার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি নতুন ও পুরোনো জামাকাপড়ও রাখা হয়।

আয়োজকরা জানান, মানুষের আত্মসম্মান বজায় রাখতেই তারা সরাসরি ‘দান’ না করে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। এতে করে সুবিধাভোগীরা সম্মানের সঙ্গে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন।আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করা এক সুবিধাভোগী বলেন, ‘৫ টাকায় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।’

৫ টাকায় পণ্য কিনতে আসা প্রতিবন্ধী আসাদুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ৫ টাকায় সেমাই পেয়েছি। এতে আমি অনেক খুশি।’রাহেলা বেগম বলেন, ‘৫ টাকায় একটি নতুন জামা পেয়েছি। বাড়িতে নিয়ে গেলে আমার মেয়েটি অনেক খুশি হবে।’আয়োজকদের মতে, ঈদের আনন্দ শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নারী উদ্যোক্তাদের এমন সম্মিলিত প্রচেষ্টা সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক