অভিনেত্রী হুমায়রা হিমুর ‘প্রেমিক’ রুফি গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৬ PM

অভিনেত্রী হুমায়রা হিমুর ‘প্রেমিক’ রুফি গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০১:০৮:৩৭ AM

অভিনেত্রী হুমায়রা হিমুর ‘প্রেমিক’ রুফি গ্রেপ্তার

হুমায়রা হিমু। ছবি : সংগৃহীত


অভিনয়শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘প্রেমিক’ মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (০২ নভেম্বর) এই অভিনেত্রী মারা যান।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে অভিনেত্রীর প্রেমিক ও মেকাপম্যান মিহির তাকে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় পেয়েছেন দারুণ জনপ্রিয়তা ও পরিচিতি। কমেডি গল্পের নাটক মানেই হুমায়রা হিমু।

ছোটপর্দার পাশাপাশি হিমু ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও পা রাখেন। সম্প্রতি দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘তোরে কত ভালোবাসি’ নামে একটি সিনেমার কাজ শেষ করেন হিমু।

JA



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী