জগন্নাথপুরে ‘পুসাজ’ এর ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন সম্পন্ন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ PM

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন

জগন্নাথপুরে ‘পুসাজ’ এর ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৪:০৭:০১ PM

জগন্নাথপুরে ‘পুসাজ’ এর ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন সম্পন্ন

সংগৃহিত


বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 

সুনামগঞ্জের জগন্নাথপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, জগন্নাথপুর (পুসাজ)’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি অভিজাত মাহিমা পার্টি সেন্টার জগন্নাথপুর বাজারে পুসাজের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সৌরভের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথপুর-এর সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুল কাহার, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক আবু তাহের রানা এবং ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট-এর রিসোর্স সেন্টারের প্রধান শিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম এবং পুসাজের প্রতিষ্ঠাকালীন সদস্য এম. শামীম আহমেদ, শাহিনুর সুজন, মাহবুব হোসাইন শাকিল, তানভীরুল হক ও আবুল হাসান।

উল্লেখ্য যে, জগন্নাথপুরের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে পুসাজ ২০১৮ সাল থেকে নিরলসভাবে কাজ করে আসছে।  ইফতার পরবর্তী অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার