ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ PM

ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৮:১১:০৪ PM

ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব


দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত মাদরাসা-ই তানযীমুস সুন্নাহ বাদেশ্বরী-তারাপুর শাখার পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (২৭ রামাদান) বাদ যোহর প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দারুল কিরাতের সহকারী নাযিম, মাদরাসা-ই তানযীমুস সুন্নাহর প্রিন্সিপাল হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী। দারুল কিরাতের অফিস সহকারী রজব আহমেদ রাজিবের সঞ্চালনায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাখা কেন্দ্রের নাযিম, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ছিদ্দিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাখা কেন্দ্রের প্রধানকারী, ট্রাস্টের কেন্দ্র পরিদর্শক, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য, শিক্ষানুরাগী এহসানুল হক এহসান। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন, সৌদি আরব প্রবাসী সেলিম আহমদ ও  হুসেন আহমদ, অজুদ মিয়া, বাদেশ্বড়ী জামে মসজিদের ক্যাশিয়ার করম আলী, বিশিষ্ট মুরুব্বি, মিরাশ আলী, সমাজসেবক কাওসার আহমদ, শাখা কেন্দ্রের সহ-প্রধানকারী ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক ক্বারী মুহিবুর রহমান, ক্বারী মাশহুদুর রহমান লক্ষী, ক্বারীয়া সাকিরুন বেগম, ক্বারী রেজাউল হক, ক্বারীয়া হাফেজা তানিয়া বেগম, ক্বারীয়া হালেমা বেগম, ক্বারীয়া হাফেজা আমেনা বেগম, ক্বারীয়া আঞ্জুমান বেগম।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, রাবে পরীক্ষার ফল প্রার্থী তাকসিন আহমদ আবির। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন, খামিছ জমাতের ফল প্রার্থী সাদিয়া বেগম। শানে আউলিয়া পরিবেশন করেন সহকারী শিক্ষক রেজাউল হক। বিদায়ী সঙ্গীত পরিবেশন করেন জুলফা বেগম। শিক্ষকদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন খামিছ জামাতের ফল প্রার্থী সুলতানা আফরিন।

অনুষ্ঠানে কিরাত, তাজবীদ ও গজল বিষয়ে প্রতিযোগিতা ও পরিক্ষায় উত্তীর্ন বিভিন্ন জামাতের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার