কলেজছাত্রকে গু লি করে হ ত্যা মামলায় দুজনের স্বীকারোক্তি, দুজন রিমান্ডে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

কলেজছাত্রকে গু লি করে হ ত্যা মামলায় দুজনের স্বীকারোক্তি, দুজন রিমান্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৯:১২:৩৯ অপরাহ্ন

কলেজছাত্রকে গু লি করে হ ত্যা মামলায় দুজনের স্বীকারোক্তি, দুজন রিমান্ডে

সংগৃহিত


রাজধানীর ‎কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজছাত্র রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় আসামি গোলাম রসুল শিহাব এবং সাগর কবির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অপর দুই আসামি রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ‎আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জবানবন্দি রেকর্ড এবং রিমান্ডের আদেশ দিয়েছেন। 

‎‎মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু সরকার বলেন,চার আসামির মধ্যে শিহাবকে ঘটনাস্থল শহীদ মিনার থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চার আসামিকে আদালতে হাজির করা হয়। শিহাব এবং সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং রাফিন ও জয়ের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শিহাব এবং সাগর আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।"

‎‎গত রোববার রাতে শহীদ মিনারে হত্যা করা হয় ২৫ বছর বয়সি শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে। ‎এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন সোমবার মামলা দায়ের করেন।

‎খোকন মামলায় অভিযোগ করেন, রাকিব মোটরসাইকেলে করে রোববার রাত সাড়ে ৮ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। মোটরসাইকেল পার্কিং করা মাত্রই রাকিবকে গুলি করে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত অচেনা ব্যক্তি। রাকিব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে গেলে অচেনা ৫/৬ জন তাকে ছুরি দিয়ে কোপায়। মৃত ভেবে তারা চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী