জগন্নাথপু‌রে মোবাইল কো‌র্টের অ‌ভিযানে ৯০ হাজার টাকা জ‌*রিমানা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ PM

জগন্নাথপু‌রে মোবাইল কো‌র্টের অ‌ভিযানে ৯০ হাজার টাকা জ‌*রিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০৫:১৭:৪২ PM

জগন্নাথপু‌রে মোবাইল কো‌র্টের অ‌ভিযানে ৯০ হাজার টাকা জ‌*রিমানা

ছবি:সংগৃহীত


সুনামহ‌ঞ্জের জগন্নাথপুর পৌরসভায় বাজার ম‌নিট‌রিং কার্যক্রম ও মোবাইল কো‌র্টের অ‌ভিযান প‌রিচালনা করা হয়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন এবং জগন্নাথপুর থানা পু‌লি‌শের এক‌টি টিম অ‌ভিযা‌নে সহায়তা ক‌রেন।

এ সময় জগন্নাথপুর বাজা‌রে ক‌য়েক‌টি দোকা‌নে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বি‌ভিন্ন মাত্রায় মোট ৯০,০০০ অর্থদন্ড প্রদান ক‌রে তা আদায় করা হয়। ক‌য়েক‌টি মি‌ষ্টির দোকান, কাঁচাবাজার, কাপ‌ড়ের দোকান ও মু‌দি দোকানে মূল‌্যতা‌লিকা প্রদর্শন, ক্রয় ও বিক্রয় র‌শিদ সংরক্ষণ ও অন‌্যান‌্য নিয়ম প‌রিপাল‌নের জন‌্য সকল‌কে সতর্ক করা হয়। এছাড়াও যানযট নিরস‌নে রাস্তার পা‌শে ফুটপা‌তের অস্থায়ী দোকানসমূ‌হ‌কে অপসার‌নের জন‌্য সতর্ক করা হয়।

এ ব‌্যাপা‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ ব‌লেন, আজ জগন্নাথপুর বাজা‌রে ক‌য়েক‌টি দোকা‌নে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বি‌ভিন্ন মাত্রায় মোট ৯০,০০০ অর্থদন্ড প্রদান ক‌রে তা আদায় করা হয়ে‌ছে। জনস্বা‌র্থে এ ধর‌নের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী