শেষ মুহূর্তের সাজে সেলুনগুলোতে উপচে পড়া ভিড়
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৪ AM

জগন্নাথপুরে ঈদের আমেজ

শেষ মুহূর্তের সাজে সেলুনগুলোতে উপচে পড়া ভিড়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ১০:২৯:০৯ PM

শেষ মুহূর্তের সাজে সেলুনগুলোতে উপচে পড়া ভিড়

সংগৃহিত


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উৎসবের আমেজ এখন তুঙ্গে। নতুন পোশাক কেনাকাটার পাশাপাশি নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সেলুনগুলোতে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফুটতেই শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে কাঁচি আর ট্রিমারের অবিরাম শব্দ।

শুক্রবার  (২০ মার্চ) জগন্নাথপুর বাজার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রতিটি সেলুনেই তিল ধারণের ঠাঁই নেই। কেউ এসেছেন চুল কাটাতে, কেউ দাড়ি কামাতে, আবার কেউ আসছেন ফেশিয়াল কিংবা চুলে কালার করতে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় গ্রাহক ভবের বাজার ইসহাকপুর গ্রামের 

বিপ্লব দাশ বলেন,ঈদ বলে কথা, নিজেকে একটু গুছিয়ে নিতে চাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ভিড় এত বেশি যে দ্রুত সেবা পাওয়া কঠিন।

সৈয়দপুর বাজার নদীর পাড় ব্যবসায়ী দুই ভাই হেয়ার ড্রেসার মালিক রিপন দাস ও রুপন দাস 

পারভেজ নান্টুসহ একাধিক সেলুন মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন ধরেই কাজের চাপ অনেক বেড়ে গেছে। অনেক জায়গাতেই আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হচ্ছে। ভিড় সামলাতে অনেক মালিক বাড়তি কারিগর নিয়োগ করেছেন। কোনো কোনো সেলুনে সেহরি খাওয়ার পরও কাজ চলছে বিরতিহীনভাবে।

এদিকে কারিগররা জানান, বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদের এই কয়েক দিন তাদের আয় অনেক বেশি হয়। সারাদিন হাড়ভাঙা খাটুনি হলেও ঈদের বাড়তি উপার্জনের আশায় তাদের মুখে ক্লান্তি নেই।

ঈদ মানেই নতুন পোশাকের পাশাপাশি পরিচ্ছন্ন ও পরিপাটি লুক। আর সেই চাহিদাকে কেন্দ্র করে 

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার

সেলুনগুলোতে এখন যেন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কাঁচির ঝনঝন শব্দ আর ব্যস্ততার মধ্যেই ফুটে উঠছে ঈদের আগাম আনন্দ।




জৈন্তা বার্তা / ওয়াদুদ