বান্দরবানে বাস দু র্ঘ ট না: গুরুতর আ হ ত ৪, হাসপাতালে ভর্তি বহু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ PM

বান্দরবানে বাস দু র্ঘ ট না: গুরুতর আ হ ত ৪, হাসপাতালে ভর্তি বহু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ০৩:৩২:৪৩ PM

বান্দরবানে বাস দু র্ঘ ট না: গুরুতর আ হ ত ৪, হাসপাতালে ভর্তি বহু

সংগৃহীত


বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার ভোরে সকালে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮) তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে বান্দরবানে আসছিল। রোববার ভোর ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ী আঁকাবাঁকা ঢালু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীরা গুরুতর আহত হন।খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ধীমান দাশ বলেন, ভোরে পর্যটকবাহী একটি সৌদিয়া পরিবহনের বাস পাহাড়ী খাদে পড়ে গিয়ে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হয়। তার মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক