এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৪ AM

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ০৩:১৯:৩৭ PM

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়

সংগৃহীত


সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার রাত ১০টার দিকে ছাতক পৌরশহরের বাগবাড়িস্থ তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাত শেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এমপি মিলন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইনকিলাব'র ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট'র স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব, দৈনিক মানবকণ্ঠ'র ছাতক প্রতিনিধি মো. খালেদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি সাকির আমিন, দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্ব এবং নিউ এজের ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক আমার সংবাদের ছাতক প্রতিনিধি মোশাহিদ আলী, এশিয়ান টেলিভিশনের সিলেট পশ্চিম অঞ্চলের প্রতিনিধি আশফাকুর রহমান সায়েম, সাংবাদিক জে আলম, দৈনিক দেশবার্তার ছাতক উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন, সিলেট তথ্যানুসন্ধানের সহ-বার্তা সম্পাদক পাপলু মিয়া, ফেইসবুক পেইজ এলপি নিউজের লোকমান হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সদস্য রাসেল তালুকদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন শাহী, উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনি, দিলোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ সহ উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা