বগুড়ায় ছু রি কা ঘা তে বিএনপিকর্মী খুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বগুড়ায় ছু রি কা ঘা তে বিএনপিকর্মী খুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ০৬:০৭:৪০ অপরাহ্ন

বগুড়ায় ছু রি কা ঘা তে বিএনপিকর্মী খুন

সংগৃহিত


বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের বিএনপির এক কর্মী খুন হয়েছেন। টাকা লেনদেন সংক্রান্ত মামলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোড় খন্দকার পাড়ায় খুনের ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম মুন্না একই এলাকার বাসিন্দা এবং ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল সায়েমের সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত মামলা নিয়ে মুন্নার বিরোধ চলছিল। মামলার জের ধরে কিছু দিন আগে মুন্নার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। গতকাল রাত ১২টার দিকে মুন্না স্থানীয় একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে সায়েমের সঙ্গে দেখা হয়। এ সময় মুন্নাএকটি রড হাতে নিয়ে সায়েমকে ধাওয়া করে। একপর্যায় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সায়েম তার কাছে থাকা ছুরি বের করে মুন্নার পেটে আঘাত করে।

তিনি আরও জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে মুন্না মারা যান।

মুন্নার স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, রাত সাড়ে ১০টার দিকে ছেলের জন্য রুটি কিনতে ফাঁপোর স্কুলের পাশে দোকানে যান মুন্না। সেখান থেকে ফেরার পথে ৫ থেকে ৬ জন তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এসময় মুন্না দৌড়ে বড় ভাই মাহিদুল ইসলাম বাড়িতে গিয়ে ঘটনা জানালে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে করে। রাত ১টার দিকে তিনি মারা যান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আনাম বলেন, খুনের ঘটনার সঙ্গে জড়িত আব্দুল সায়েম ও তার পরিবার লোকজন ঘটনার পরপরই পালিয়ে গেছে। সায়েমকে ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী