জগন্নাথপুরে পানিতে ডু*বে নারীর মৃ*ত্যু
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ PM

জগন্নাথপুরে পানিতে ডু*বে নারীর মৃ*ত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ০৮:৫৯:৩৫ PM

জগন্নাথপুরে পানিতে ডু*বে নারীর মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


জেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত চিনু বেগম (২৮) দুই সন্তানের জননী এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিটু মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পানিতে তলিয়ে যেতে দেখে এক ব্যক্তি তাকে উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দুই সন্তানকে নিয়ে চিনু বেগম বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের ভাই শাহীন আহমেদ, যিনি পেশায় সিএনজি চালক, বলেন-বোনের আকস্মিক মৃত্যুতে পরিবার শোকে স্তব্ধ। খবর পেয়ে স্বামীসহ স্বজনরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি আরও জানান, চিনু বেগম মৃগী রোগে ভুগছিলেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. বদরুদ্দোজা (উজ্জ্বল) জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী