জগন্নাথপুরে সেনাবাহিনীর অভি*যানে বিদেশি অ*স্ত্র, গো*লাবারুদ ও মা*দক উদ্ধা*র
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৬ AM

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভি*যানে বিদেশি অ*স্ত্র, গো*লাবারুদ ও মা*দক উদ্ধা*র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ১০:৪৫:৩১ PM

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভি*যানে বিদেশি অ*স্ত্র, গো*লাবারুদ ও মা*দক উদ্ধা*র

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন কে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ পদাতিক ব্রিগেডের অধীন একটি ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, দুটি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, একটি বিদেশি একনলা বন্দুক, একটি ১২ বোর পাইপগান, ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ বিভিন্ন দেশীয় প্রাণঘাতী অস্ত্র জব্দ করা হয়।

এছাড়া উদ্ধার করা হয়েছে ৭.৬৫ মি.মি. পিস্তলের ১ রাউন্ড গুলি, .২২ রিভলভারের ৬ রাউন্ড গুলি, ১২ বোর শটগানের ৭ রাউন্ড গুলি এবং ৫.৫ মি.মি. এয়ারগানের প্রায় ১৪০০ রাউন্ড অ্যামুনিশন। পাশাপাশি মাদক ও মাদক সেবনের বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ