সোনাইমুড়িতে নানার বাড়ি থেকে জগন্নাথপুরের শিশু সোহাগ নিখোঁজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সোনাইমুড়িতে নানার বাড়ি থেকে জগন্নাথপুরের শিশু সোহাগ নিখোঁজ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৬:২৩:৪৬ অপরাহ্ন

সোনাইমুড়িতে নানার বাড়ি থেকে জগন্নাথপুরের শিশু সোহাগ নিখোঁজ

ছবিঃ নিজস্ব


নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম সোহাগ সূত্রধর। সে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের (ওয়ার্ড নং ৪) বিপুল সূত্রধর ও বিউটি রানী সূত্রধরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ওয়াছেকপুর গ্রামে অবস্থিত তার নানার বাড়ি থেকে সোহাগ নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় সোহাগের পরনে ছিল একটি কালো জ্যাকেট ও জিন্স প্যান্ট। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট।

এই ঘটনায় আইনি সহায়তা এবং নিখোঁজ বিষয়টি নথিবদ্ধ করতে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজ সোহাগের আপন চাচা শ্রী বিবাশ সূত্রধর সাংবাদিকদের জানান, পরিবারের সদস্যরা বর্তমানে অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

যোগাযোগের ঠিকানা: শ্রী বিবাশ সূত্রধর (চাচা)

মোবাইল: 01784-357654

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী