জগন্নাথপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ PM

জগন্নাথপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৯:৪৭:৪৬ PM

জগন্নাথপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি। সভায় প্রধান অতিথির আলোচনায় মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন,জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ,উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা আইসিটি ডিপার্টমেন্ট কর্মকর্তা আশীষ চক্রবর্তী, মডেল মসজিদ এর পেশ ইমাম,সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ