জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৭:৫৬:২৮ অপরাহ্ন

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

সংগৃহীত


“মাদককে না বলি, ক্রীড়ায় ফুটুক কুসুম কলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবস উপলক্ষে 

 ফুটবল, মিনি ম্যারাথন, ঝুড়িতে বল নিক্ষেপ এবং গোলপোস্টে বল ঢুকানোসহ মোট চারটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো দেখতে গ্রামের নবীন-প্রবীণসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আবু আলা রনির সভাপতিত্বে 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান এবং জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আবু ওবায়দা নাদিম।

খেলা পরিচালনা করেন আবু আলা রনি, শামসুজ্জামান, আবু সাঈদ হিল্লোল ও মহসিন কবির।  রেফারির দায়িত্ব পালন করেন শামসুজ্জামান ও হাসিন মাহমুদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল খায়ের, বশির আহমেদ, জামাল উদ্দিন, লিয়াকত আলী, মুজিবুর রহমান, ইকবাল হোসেন, সাব্বির হোসেন, কোভিদ হোসেন, মধু ইসলাম, আব্দুল কাইয়ুম, আবুল হায়াত,আতিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী