ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ( ২৬ মার্চ) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী আলোচনাসভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,বরকত উল্লাহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন,জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ,উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আইসিটি ডিপার্টমেন্ট কর্মকর্তা আশীষ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, মডেল মসজিদ এর পেশ ইমাম,সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




