দীঘিনালায় মধ্যরাতের আ গু নে নিঃস্ব ব্যবসায়ীরা, ব্যাপক ক্ষয়ক্ষ*তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

দীঘিনালায় মধ্যরাতের আ গু নে নিঃস্ব ব্যবসায়ীরা, ব্যাপক ক্ষয়ক্ষ*তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ০৩:২২:৪১ অপরাহ্ন

দীঘিনালায় মধ্যরাতের আ গু নে নিঃস্ব ব্যবসায়ীরা, ব্যাপক ক্ষয়ক্ষ*তি

সংগৃহীত


খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে গতকাল বৃহস্পতিবার রাত ২টায় অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গলির ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হতে পারে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, রেডক্রিসেন্ট সদস্যরা ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়, জুতা ও সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।স্থানীয়দের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ব্যবসায়ী সমিতি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী