সমাপনী আয়োজনে লোকসমুদ্র, গানে গানে করিম দর্শনের পুনর্জাগরণ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ PM

শাহ আবদুল করিম লোক উৎসব

সমাপনী আয়োজনে লোকসমুদ্র, গানে গানে করিম দর্শনের পুনর্জাগরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০১:৩১:৪০ PM

সমাপনী আয়োজনে লোকসমুদ্র, গানে গানে করিম দর্শনের পুনর্জাগরণ

ছবি:সংগৃহীত


দুই দিনব্যাপী উৎসবের সমাপনী দিনটি রূপ নেয় এক বর্ণিল ও আবেগঘন মিলনমেলায়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউলশিল্পী, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উজানধল গ্রাম। কালনী নদীর তীরজুড়ে বসে অসংখ্য গানের আসর, যেখানে করিমের গানেই উঠে আসে মানুষের মুক্তি, প্রেম ও সাম্যের বাণী।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আবদুল করিম-এর গান কেবল বিনোদন নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে বিভাজন ও অসহিষ্ণুতার বিরুদ্ধে তাঁর দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাই নতুন প্রজন্মের কাছে করিমের গান ও দর্শন পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

দিনব্যাপী আলোচনা, স্মৃতিচারণ ও গবেষণামূলক উপস্থাপনার মাধ্যমে করিমের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মূল মঞ্চে শুরু হয় সমাপনী সাংস্কৃতিক পরিবেশনা। দেশের খ্যাতনামা বাউলশিল্পীরা একে একে পরিবেশন করেন করিমের জনপ্রিয় গান, যা শ্রোতাদের মধ্যে সৃষ্টি করে এক অন্যরকম আবেগঘন পরিবেশ।

রাত গভীর হলেও উৎসবস্থল ছেড়ে যেতে চাননি কেউ। হাজারো মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে ওঠা করিমের গান যেন পরিণত হয় এক সম্মিলিত আত্মিক অভিজ্ঞতায়। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা, উৎসবমুখরতা এবং গভীর শ্রদ্ধাবোধ।

আয়োজকরা জানান, এ ধরনের উৎসবের মাধ্যমে বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে নতুন মাত্রা যোগ হচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ