জগন্নাথপুরে বৃদ্ধাকে বাসের ধা*ক্কা, অবস্থা সংক*টাপন্ন
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৪ AM

জগন্নাথপুরে বৃদ্ধাকে বাসের ধা*ক্কা, অবস্থা সংক*টাপন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ১২:৪৭:০৬ PM

জগন্নাথপুরে বৃদ্ধাকে বাসের ধা*ক্কা, অবস্থা সংক*টাপন্ন

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢাকাগামী ‘সাকিন পরিবহন’ এর একটি বাসের ধাক্কায় সুন্দর মালা (৭৩) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মজিদপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুন্দর মালা নাদামপুর গ্রামের ইসমত আলীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, সুন্দর মালা তার মেয়ে ও নাতিকে সাথে নিয়ে মজিদপুরে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি নাদামপুরের উদ্দেশ্যে পায়ে হেঁটে আসছিলেন। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ‘সাকিন পরিবহন’ এর বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং তার নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তপাত শুরু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, বাসের ধাক্কায় বৃদ্ধার সামনের কয়েকটি দাঁত পড়ে গেছে এবং কপালের হাড় ফেটে মস্তিস্কে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার বাঁচার সম্ভাবনা এখন ক্ষীণ।

ঘটনার খবর পাওয়ামাত্র জগন্নাথপুর থানার পুলিশ দ্রুত অভিযানে নামে। অভিযান চালিয়ে পুলিশ বাসটিকে জব্দ করতে সক্ষম হলেও কাউকে আটক করতে পারেনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুতগতির বাসের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

জৈন্তা বার্তা/আরআর