গাজীপুরে তেল মজুদ করে ধরা, আবুল হোসেনকে ২০ হাজার টাকা জ রি মা না
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ PM

গাজীপুরে তেল মজুদ করে ধরা, আবুল হোসেনকে ২০ হাজার টাকা জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৩:২৮:৪১ PM

গাজীপুরে তেল মজুদ করে ধরা, আবুল হোসেনকে ২০ হাজার টাকা জ রি মা না

সংগৃহীত


গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার অপরাধে আবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন ( ৬৫) কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মো.সালামত উল্লাহের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার ৮৭০ লিটার ডিজেল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত তেল নায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল