মাধবপুরে অ*বৈ ধ বালু উত্তোলনে জরিমানা, ট্রাক্টর আ ট ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ AM

মাধবপুরে অ*বৈ ধ বালু উত্তোলনে জরিমানা, ট্রাক্টর আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০৪:৪৬:২৩ PM

মাধবপুরে অ*বৈ ধ বালু উত্তোলনে জরিমানা, ট্রাক্টর আ ট ক

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)  মোঃ মুজিবুল ইসলাম।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় জামাল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জামাল মিয়া কালিকাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।এসময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টরও জব্দ করা হয়।

অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছাড়াও মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান  অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা