বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ PM

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০৯:১০:৩৭ PM

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি:সংগৃহীত


কুয়েত প্রতিনিধি:

বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দূতাবাসের কাউন্সিলর ও দোতালয় প্রধান মো. মনিরুজ্জামান কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসীদের বিষয়টি অবহিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বাংলাদেশ থেকে হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানিতে আর কোনো বাধা থাকছে না। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পুনরায় এসব পণ্য রপ্তানির সুযোগ পাবেন।

তবে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা বাধ্যতামূলক। প্যাকেটের গায়ে পণ্যের ট্রেডমার্ক, সঠিক ওজন, ইংরেজি ও আরবি ভাষায় নাম এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকতে হবে। এ বিষয়গুলো বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

এর আগে স্বাস্থ্য ও মানসংক্রান্ত কারণে কুয়েত সরকার এসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর