কৃষি খাতকে এগিয়ে নিতে প্রণোদনা প্রদান করে যাচ্ছে সরকার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ছাতকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন কালে এমপি মিলন

কৃষি খাতকে এগিয়ে নিতে প্রণোদনা প্রদান করে যাচ্ছে সরকার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০৮:১৭:১৬ অপরাহ্ন

কৃষি খাতকে এগিয়ে নিতে  প্রণোদনা প্রদান করে যাচ্ছে সরকার

সংগৃহিত


সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ডিপ্লোমেসি চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নানা ধরনের প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, 'কৃষক আমাদের প্রাণ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।' তিনি আরও জানান, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকরা উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, সরকার কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরা আরও দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সায়াদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বাকি বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, এনামুল ইসলাম পারভেজ, সোয়েব মাহমুদ, মোজাম্মেল ভূইয়াসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী