চলতি মাসে তীব্র তাপপ্রবাহের শ*ঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ PM

চলতি মাসে তীব্র তাপপ্রবাহের শ*ঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ১২:৪৩:১৩ PM

চলতি মাসে তীব্র তাপপ্রবাহের শ*ঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও

প্রতীকী ছবি


দেশজুড়ে গরমের পাশাপাশি প্রায়ই দেখা যাচ্ছে বজ্র ও শিলাবৃষ্টির হানা। এমন পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা অথবা মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, এ মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর