হবিগঞ্জে তিন সহস্রাধিক ই*য়াবাসহ নারী গ্রে*প্তার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ AM

হবিগঞ্জে তিন সহস্রাধিক ই*য়াবাসহ নারী গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০২:৫৫:৫১ PM

হবিগঞ্জে তিন সহস্রাধিক ই*য়াবাসহ নারী গ্রে*প্তার


হবিগঞ্জে তিন সহস্রাধিক ইয়াবাসহ মুনজরা খাতুন (৬০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে র‌্যাব জানায়, ইয়াবা কারবারি মুনজরা বাসে করে শহরের দিকে ইয়াবা নিয়ে আসছেন- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ সদর থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামালে ওই বাসের চালকের পেছনের সিটে বসা মুনজরা পালানোর চেষ্টা করেন। তখন র‍্যাব তাকে আটক করে।

আটকের পর নারী পুলিশ সদস্য দিয়ে মুনজরার দেহ তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ১৫টি প্যাকেট থেকে ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা