মাধবপুরে স্কুলের ১৮টি ফ্যান চু*রি, নাইটগার্ডের স্বীকারোক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ AM

মাধবপুরে স্কুলের ১৮টি ফ্যান চু*রি, নাইটগার্ডের স্বীকারোক্তি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ০১:৩৩:১৩ PM

মাধবপুরে স্কুলের ১৮টি ফ্যান চু*রি, নাইটগার্ডের স্বীকারোক্তি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর ওসমানী উচ্চবিদ্যালয়ে ১৮টি ইলেকট্রিক ফ্যান চুরির ঘটনায় আটক নাইটগার্ড আব্দুস সামাদ চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ।

তিনি জানান, রমজানের ছুটি শেষে গত ২৯ মার্চ স্কুল খোলার দিন চুরির বিষয়টি সবার নজরে আসে। কক্ষগুলো বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও ভেতরের ফ্যানগুলো উধাও ছিল, যা রহস্যের সৃষ্টি করে।

এ ঘটনায় প্রথম থেকেই নাইটগার্ডের ওপর সন্দেহ তৈরি হয়। প্রধান শিক্ষক এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ নাইটগার্ড  আব্দুস সামাদকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ফ্যান চুরির কথা স্বীকার করেন।

আব্দুস সামাদ উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল মোতালিবের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, চুরি হওয়া ফ্যানগুলোর মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা