হাওর রক্ষা বাঁধে অনিয়মের প্রতিবাদে জগন্নাথপুরে গণ-সমাবেশ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ PM

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি

হাওর রক্ষা বাঁধে অনিয়মের প্রতিবাদে জগন্নাথপুরে গণ-সমাবেশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০৮:১৯:৩২ PM

হাওর রক্ষা বাঁধে অনিয়মের প্রতিবাদে জগন্নাথপুরে গণ-সমাবেশ

ছবি:সংগৃহীত


হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় জগন্নাথপুর বাজারে এ সমাবেশের আয়োজন করে সংগঠনের উপজেলা আহ্বায়ক কমিটি।

উপজেলা আহ্বায়ক রুবেল ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্য সচিব কাইয়ূম আহমদ।

সমাবেশে নলুয়ার হাওরের কৃষক নুর আলম, আফজাল হোসেন, জুনেদ আহমদ ভূইয়া, আমির হোসেন, আনসার ভূইয়া ও আনা মিয়া বক্তব্য রাখেন। এছাড়া মইয়ার হাওরের কৃষক আখলুস মিয়া ও দেলোয়ার হোসেন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ ও সহ-সভাপতি ওবায়দুল মুন্সী। আরও বক্তব্য দেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য শাহিনুর রহমান, জুনেদ আহমদ, ফয়সল, আশিক, শিফাত আহমদ, পাঠলী ইউনিয়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, সমাজকর্মী শাহাজাহান ও মুরাদ চৌধুরীসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, নলুয়ার হাওর, মইয়ার হাওরসহ বিভিন্ন হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে বহু কৃষকের বোরো ধান তলিয়ে গেছে। এতে কৃষকদের স্বপ্নও ভেস্তে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা। পাশাপাশি খাল-নদী খনন, বিশেষ করে নলজুর নদী দ্রুত খননের ওপর জোর দেন বক্তারা।

তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন থেকে শুরু করে কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তাদের অভিযোগ, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সমাবেশে আরও বলা হয়, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এবং ধান রক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।

এ অবস্থায় অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। পাশাপাশি তাদের সুনামগঞ্জ থেকে অপসারণের দাবিও জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক