মাধবপুরে মসজিদের ইমামের ঘরে দুর্ধর্ষ চুরি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ AM

পাঁচ লক্ষ টাকার ক্ষতি — নিরাপত্তা জোরদারের দাবি

মাধবপুরে মসজিদের ইমামের ঘরে দুর্ধর্ষ চুরি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ০৬:২৮:৪১ PM

মাধবপুরে মসজিদের  ইমামের ঘরে দুর্ধর্ষ চুরি

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এক ইমাম পরিবারের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবার।

ভুক্তভোগী হাফেজ আব্দুল্লাহ আল নয়ন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের-এর আপন ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নোয়াপাড়ার শাহপুর এলাকার একটি জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ আব্দুল্লাহ আল নয়ন। গত ৭ এপ্রিল রাতে  উপজেলার নোয়াপাড়ার পশ্চিম বেঙ্গাডোবায় তাঁর নিজ বাসায় এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। ঘটনার পর পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে সাংবাদিক এম এ কাদের বলেন, তাঁর ছোট ভাই দীর্ঘদিন ধরে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু নোয়াপাড়া এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ছে। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ ঘটনায় মাধবপুর থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।





জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা