সিলেটে হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জ রি মা না
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ PM

সিলেটে হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ০৬:৪৭:৪৪ PM

সিলেটে হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জ রি মা না

সংগৃহিত


সিলেটের একটি বেসরকারি হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়াসহ অন্যান্য অনিয়মের অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

সিভিল সার্জনের কার্যালয় ও জেলা প্রশাসন জানায়, লামাবাজার রোডের এই হাসপাতালে প্রচুর অনিয়ম পাওয়া গেছে। এরমধ্যে আছে অপারেশন থিয়েটার ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, প্রশিক্ষণহীন নার্স, ২০১৯ সালের পর থেকে আর কোনো লাইসেন্স নবায়ন না করা- ইত্যাদি অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালটিকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসনের গণমাধ্যম শাখা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল