অ*নৈতিক কাজের অ*ভিযোগে ওসমানীনগরে আ*টক ৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ PM

অ*নৈতিক কাজের অ*ভিযোগে ওসমানীনগরে আ*টক ৩

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ০২:১৪:২১ PM

অ*নৈতিক কাজের অ*ভিযোগে ওসমানীনগরে আ*টক ৩

প্রতীকী ছবি


সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকায় প্রবাসীর ফাঁকা বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক তরুণীসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমান রবিনের ফাঁকা বাড়ি থেকে এক তরুণীকে (২৪) আটক করা হয়। তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা, তবে বর্তমানে তিনি সিলেট নগরীতে বসবাস করেন।

এ ঘটনায় পুলিশ আরও দুই যুবককে আটক করেছে। তারা হলেন- ওসমানীনগরের পূর্ব ব্রাহ্মণগ্রামের অলিউর রহমান (২২) ও বালাগঞ্জের নুরপুর গ্রামের তামিম মাহতাব (২৫)।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতরা থানা হেফাজতে ছিলেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি মোর্শদুল আলম ভূইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল