ক্ষ*তিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে : এমপি কামরুল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৯ PM

ক্ষ*তিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে : এমপি কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ০২:২২:৩৪ PM

ক্ষ*তিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে : এমপি কামরুল


হাওরের বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের আগামী তিন মাস প্রণোদনা দেওয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

কামরুজ্জামান কামরুল বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে আমাকে সরেজমিনে পাঠিয়েছেন। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আজ আমরা ডুবে যাওয়া হাওর পরিদর্শনে এসেছি, কৃষকদের দুঃখ-দুর্দশা দেখতে এসেছি। হাওরের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কাজ করছি।

হাওরের মূল সমস্যা হিসেবে নদী ও হাওরের নাব্যতা হ্রাসের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এ সমস্যা সমাধানে আমাদের সরকারের প্রধানমন্ত্রী ইতোমধ্যে নদী ও হাওর খননের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি প্রতিটি হাওরে পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট নির্মাণ করা হবে, যাতে জলাবদ্ধতা কমে এবং ভবিষ্যতে ফসলহানির ঝুঁকি হ্রাস পায়। আশা করছি আগামীতে আমরা সে অনুযায়ী কাজ করতে পারব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক