আমুলিয়া মডেল টাউনে কারখানায় আ গু ন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ AM

আমুলিয়া মডেল টাউনে কারখানায় আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ০৪:০৭:৫৬ PM

আমুলিয়া মডেল টাউনে কারখানায় আ গু ন

সংগৃহীত


রাজধানীর ডেমরায় চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আমুলিয়া মডেল টাউনের ভেতরে ইমোরটো ফ্লাক্স নামে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


এ সময় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেশিনের ঘর্ষণের ফলে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। সুজন নামে একজন আহত হয়েছেন। তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কারখানায় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পিপিএম বলেন, ‘আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করানোর জন্য পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর