রানীগঞ্জে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন প্রদান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ AM

রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’এর অর্থায়ন

রানীগঞ্জে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন প্রদান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১০:৪৬:৪৫ PM

রানীগঞ্জে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন প্রদান

সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্থ-মানবতার সেবার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা”এর অর্থায়নে হতদরিদ্র পরিবারের পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাইলগাঁও গ্রামের হতদরিদ্র মহিলাকে গৃহনির্মাণের জন্য ১বান ঢেউটিন প্রদান করা হয় ও রানীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অপাসাধু গ্রামের হতদরিদ্র পরিবারের জনৈক মহিলাকে গৃহনির্মাণের জন্য ১বান ঢেউটিন প্রদান করা হয়।

 বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে ঢেউটিন প্রদান অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মো. কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আজীবন দাতা সদস্য মো. সুজন আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সম্মানিত সদস্য মো. জিয়া উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. ফয়জুর রহমান । এ ছাড়া আরো বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মারুফ আহমদ রামিম ।

 এ সময় উক্ত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক রাকিব আলী, সংস্থার সম্মানিত সদস্য হাম্মাদ সাদী, সংস্থার সম্মানিত সদস্য সাইদুর রহমান তানভীর, সংস্থার সম্মানিত সদস্য মো. সাইদুল ইসলাম, সংস্থার সম্মানিত সদস্য মো. রেজানুর আলম, সংস্থার সম্মানিত সদস্য মো. হাম্মাদ ছানী,সংস্থার সম্মানিত সদস্য মো. রাজিব মিয়া প্রমূখ ।

 এ সময় বক্তাগন বলেন, এই উপজেলার সব থেকে সামাজিক সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা যার মাধ্যমে বিগত দিনে গরিব, দু:খী মানুষের সেবা করে গেছে। আগামী দিনে ধাপে ধাপে রানীগঞ্জ ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন গ্রামে হতদরিদ্রের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হবে পর্যাক্রমে ।



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা