সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলার সময় পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান(১০) ও আব্রাহাম(৭) নামে দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় খান বাড়ির পুকুরে এ ঘটনায় ঘটে।মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান রায়েরটেক মুকুল খানের বাড়ির ভাড়াটিয়া।
এলাকাবাসী জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায়নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত শিশুদের বাবা জিয়াউর রহমান বলেন, তার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একটি মাদ্রাসায় পড়ে। শুক্রবার বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলাছিল। এ সময় পুকুরে বল পড়ে গেলে তার এক ছেলে বল তুলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে আরেক ছেলে তার ভাইকে বাঁচাতে গিয়ে দুইজন একসাথে পুকুরে ডুবে যায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিববুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




