দুই দিনে টেকনাফে সাগরে ছাড়া হলো ৩১৪ কাছিমের বাচ্চা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ AM

দুই দিনে টেকনাফে সাগরে ছাড়া হলো ৩১৪ কাছিমের বাচ্চা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ০৫:২৪:০৪ PM

দুই দিনে টেকনাফে সাগরে ছাড়া হলো ৩১৪ কাছিমের বাচ্চা

সংগৃহীত


কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। শনিবার ও রোববার সকালে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোডেক সংস্থার টেকনাফ -উখিয়ার দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী।

‎‎তিনি জানান,কোডেক পরিচালিতকমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় দুই দিনে উপকূলের মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারী থেকে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।

‎‎তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশে সামুদ্রিক মা কাছিমের ডিম সংগ্রহ করে সাগর অবমুক্ত করা হয়। এ পর্যন্ত ১৫ হাজার ৩০৮টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে এবং ৪ হাজার ৪৬৯টি কাছিমের বাচ্চা সফলভাবে সাগরে অবমুক্ত করা হয়েছে।বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর জানান, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা এবং বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর