সাগরে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জন জীবিত উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সাগরে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জন জীবিত উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ০৫:৫৪:০৬ অপরাহ্ন

সাগরে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জন জীবিত উদ্ধার

সংগৃহিত


কক্সবাজারে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশি একটি বাণিজ্যিক জাহাজ।পরে জাহাজটির ক্রুরা উদ্ধার হওয়া লোকজনকে হস্তান্তর করে বলে জানায় কোস্ট গার্ডের সংশ্লিষ্টরা।

রোববার সকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ এপ্রিল ভোররাতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা প্রাইড ইন্দোনেশিয়ার উদ্দ্যেশে রওনা দেয়। দুপুর ১টার দিকে পথিমধ্যে সেন্টমার্টিন উপকূল থেকে আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সাগরে আন্তর্জাতিক জলসীমায় পানির ড্রাম ও কাঠের খন্ড নিয়ে ৯জন লোককে ভাসতে দেখে জাহাজটির ক্রুরা। এসময় ভাসমান এসব লোকজনকে উদ্ধার জাহাজটিতে তোলা হয়। পরে শনিবার ভোররাতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় পৌঁছার পর খবর দিলে কোস্ট গার্ডের জাহাজ ক্যাপ্টেন মনসুর আলীর নাবিকদের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়াদের লোকজনকে কোস্ট গার্ড তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ সবধরণের মানবিক সহায়তা করেছে। শনিবার বিকালে উদ্ধার লোকজনকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ট্রলার ডুবির ঘটনা ঘটতে পারে বলে কোস্ট গার্ড প্রাথমিকভাবে ধারণা করছে। প্রকৃত কারণ জানতে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী