মাধবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ AM

মাধবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৫:১৫:২৭ PM

মাধবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব


“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ফকির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সমাঈল তালুকদার রাহি, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের বিজ্ঞান মেলায় দুইটি গ্রুপে মোট ১১টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা