মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ‘পু ড়ি য়ে হ ত্যা’
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২০ AM

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ‘পু ড়ি য়ে হ ত্যা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৫:৩৯:৪৫ PM

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ‘পু ড়ি য়ে হ ত্যা’

সংগৃহিত


টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন নামে এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।গত শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে ঘটনাটি ঘটে। রোববার (১২ এপ্রিল) রাতে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

সোমবার (১৩ এপ্রিল) স্থানীয়রা জানান, শনিবার সকালে হরিজন পল্লীতে স্বামী বুলু হরিজন মাদকের টাকার জন্য স্ত্রী নাজমা হরিজনকে চাপ প্রয়োগ করে। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ঝগড়ার একপর্যায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা চিৎকার শুনে এসে দ্রুত নাজমাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা হরিজনের মৃত্যু হয়।এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করা হলেও স্বামী বুলু হরিজনসহ কলোনির কারও বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক হরিজন বলেন, ‘ইতিপূর্বেও মাদকের টাকার জন্য আমাদের পল্লীতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিলো। সেটি ধামাচাপা দিয়েছিলো। এঘটনা বুলু হরিজন যেমন অপরাধী, তার বাবাও তেমন অপরাধী। কারণ বুলুর বাবা বিষয়টি দেখার পরও এগিয়ে যায়নি।’

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী বলেন, ‘ঘটনাটি আমরা শাহাবাগ থানার বেতার বার্তার মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারি। আমরা বলে দিয়েছি ময়নাতদন্ত পূর্বক মরদেহটি হস্তান্তর ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। পরবর্তী অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর