এক মুরগি তিনবার জ*বাই করা যাবে না'- শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ AM

একবারই রেজিস্ট্রেশন: শ্রেণি বদলাতে নতুন ভর্তি নয়

এক মুরগি তিনবার জ*বাই করা যাবে না'- শিক্ষামন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৯:১৪:৩৯ PM

এক মুরগি তিনবার জ*বাই করা যাবে না'-  শিক্ষামন্ত্রী

সংগৃহিত


এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময় নতুন করে ভর্তি নয়—শিক্ষার্থীদের জন্য একবারই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (মিলন)।

সোমবার যশোর পিটিআই মিলনায়তনে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, 'এক মুরগি তিনবার জবাই করা যাবে না'- অর্থাৎ একই শিক্ষার্থীর ক্ষেত্রে বারবার ভর্তি প্রক্রিয়া চালু রাখা অযৌক্তিক। শিক্ষা ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করতে হলে একবারের রেজিস্ট্রেশনই যথেষ্ট, এবং শ্রেণি পরিবর্তনের সময় নতুন করে ভর্তির বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। শিক্ষার্থীদের নকল প্রবণতার জন্য শিক্ষকদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, করোনার পর নকলের ধরন বদলে ডিজিটাল রূপ নিয়েছে, তাই শিক্ষক ও প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষক। শুধু নীতিনির্ধারক পরিবর্তন নয়, বরং শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই একটি আধুনিক ও কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর