ভোলায় ব্যতিক্রমী প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে জুয়া ত্যাগের ঘোষণা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২১ PM

ভোলায় ব্যতিক্রমী প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে জুয়া ত্যাগের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ০৩:২৮:১৭ PM

ভোলায় ব্যতিক্রমী প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে জুয়া ত্যাগের ঘোষণা

সংগৃহীত


ভোলার বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন মো. ইউসুফ নামের এক যুবক। আজ সোমবার উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ দুধ দিয়ে গোসল করেন।

দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এক বালতি দুধ দিয়ে ইউসুফ গোসলের প্রস্তুতি নিলে তার এক প্রতিবেশী তাকে মগ দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। পরবর্তীতে পুরো বালতির দুধ নিজের মাথায় ঢেলে দেন ইউসুফ।  

ইউসুফ বলেন, ‘আমি অনেক দিন ধরে অনলাইনে জুয়া খেলি। এ জুয়া খেলায় এ পর্যন্ত দুইটি বাড়ি বিক্রি করেছি। অনেক টাকা দেনা করেছি। দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছি। তাই সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের জুয়ায় আর আসক্ত হব না।’ 

তিনি বলেন, ‘আমি সব যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা এ জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।’ অনলাইন জুয়ার সফটওয়্যার বন্ধে সরকারের প্রতি অনুরোধ জানান ইউসুফ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক