জগন্নাথপুরে ট্রাক চা পা য় প্রা*ণ গেল মোটরসাইকেল চালকের
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৯ PM

জগন্নাথপুরে ট্রাক চা পা য় প্রা*ণ গেল মোটরসাইকেল চালকের

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০৫:৫৪:৫৬ PM

জগন্নাথপুরে ট্রাক চা পা য় প্রা*ণ গেল মোটরসাইকেল চালকের

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই একটি দ্রুত গামী ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৮) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার রাতে ১০টার দিকে পৌরশহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্টনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে ছেড়ে আসা একটি মালবাহী দ্রুতগামী ট্রাক বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাকের পিছন অংশ দিয়ে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে ট্রাকের পিছরে অংশের ভেতরে ঢুকে যায়। কিছু দ্রুত বাইক চালকে টেনে হিছড়ে নিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থা দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মরদেহের নিচের অংশ শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় গেছে। নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তাঁরা ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল।

এদিকে ক্ষুব্দ উত্তেজিত জনতা ট্রাক আটকে বিক্ষোভ করতে থাকেন মহাসড়কে। এসময় বিক্ষোভকারীরা ট্রাক ভাংচুরের চেষ্ঠা করেন। করেছে। ওই সময় সড়কে যানচলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুঁটে এসে সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্ঠা চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, খুবই গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পেটের নাড়িভুঁড়ি সব বের হয়ে গিয়েছিল। সিলেটে পাঠানো চেষ্টা করা হয়; কিন্তু ১০-১২ মিনিটের মধ্যে সে মারা যায়।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে। ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে মরদেহ সুনামগঞ্জ মর্গে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম